গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata ২১ জুলাই পাগলু ড্যান্স দিবস : শুভেন্দু 

    ২১ জুলাই পাগলু ড্যান্স দিবস : শুভেন্দু 

    0
    165
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ২১ জুলাই কোনও শহিদ সভা নয়, পাগলু ড্যান্সের জন্য বিখ্যাত। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
    তিনি বলেছেন, সমস্ত জায়গা থেকে নাচতে নাচতে, বাজনা বাজিয়ে আসছে তৃণমূলের কর্মী সমর্থকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসে বাজনা বাজছে-উদ্দাম নৃত্য চলছে শহীদ দিবসে কোনোদিনও এই ধরণের ঘটনা ঘটে? সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
    শুভেন্দুর আরও মন্তব্য, শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জোর করে লোকজন এনেছে, তাঁরা অনেকে হাওড়া এবং শিয়ালদহ থেকে ফিরেও গিয়েছে।