গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Kolkata ফের নিম্নচাপ, ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    ফের নিম্নচাপ, ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

    0
    146
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ফের নিম্নচাপের ভ্রুকুটির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম-এ বৃষ্টি হতে পারে।

    ২১ জুলাই উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। ২২ জুলাই হলুদ সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ২৩ জুলাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। ২৪ জুলাই দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় জারি হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    ২৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস।