তৃণমূলের ২১ জুলাইয়ের পুলিশি ব্যবস্থায় সন্তুষ্ট হাইকোর্ট

0
165
ছছবি সৌজন্যে : কলকাতা হাইকোর্ট
তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের পুলিশি ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন, খুব ভাল কাজ করেছে পুলিশ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, গোটা কলকাতার পরিবহন ব্যবস্থা যাতে কোনওভাবে বাধাপ্রাপ্ত না হয় তা দেখতে হবে পুলিশকে। পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা করেছে সকাল থেকে। এই পরিপ্রেক্ষিতেই পুলিশি ব্যবস্থার ভূয়শি প্রশংসা করেছে কলকাতা হাইকোর্ট। আদালতে এক আইনজীবী জানিয়েছেন, অন্যান্য দিনে নিউ আলিপুর থেকে হাইকোর্টে পৌঁছতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সোমবারও তা-ই লেগেছে। তখন বিচারপতি ঘোষ বলেছেন, স্বাভাবিক সময়ই লেগেছে। রাস্তায় ট্র্যাফিকের কোনও সমস্যা নেই।
এই ট্রাফিক ব্যবস্থায় সকাল ১০টার মধ্যে আদালতে পৌঁছনো যায় না বলে বিশ্বাস করেন না তিনি।