উন্নয়নের সবকাজ শেষ, তাও বিরোধীদের নিন্দা, সরব মমতা 

0
160
ছবি সৌজন্যে :ফেসবুক
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জমানায় উন্নয়নের সব কাজ শেষ হয়ে গিয়েছে, আগে কি পরিস্থিতি ছিল, আর বর্তমানে কি হয়েছে। তা সত্ত্বেও এরাজ্যের বিরোধী দল বাম-কংগ্রেস-বিজেপি নিন্দা করছে।
২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এভাবেই বিরোধীদের বিঁধেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সিপিএমকে বিঁধে তাঁর অভিযোগ, নর কঙ্কালের সরকার পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছিল। রাম-বাম এক হয়ে বাংলার সর্বনাশ করতে চেয়েছিল। কিন্তু মানুষ রায় দিয়েছে উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। মঞ্চ থেকে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ৯৪টি প্রকল্প রয়েছে রাজ্য প্রশাসনের। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী— সব চালু রয়েছে। ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। ৪০ শতাংশ বেকারত্ব কমানো হচ্ছে রাজ্যে। যেখানে বিজেপি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করেনি, পশ্চিমবঙ্গ সরকার কর্মশ্রীর মাধ্যমে ৭৭ লক্ষ মানুষকে কাজ দিয়েছে, ৮৩ কোটির বেশি কর্মদিবস তৈরি হয়েছে।
 স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৮ কোটি ৭২ লক্ষ মানুষ এই পরিষেবার সুবিধা পান। ১০০ দিনের কাজ বন্ধ করে কেন্দ্র ভেবেছিল পশ্চিমবঙ্গ হেরে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ লড়তে জানে। পশ্চিমবঙ্গ মাথা নত করে না।