পাক অধিকৃত কাশ্মীর দখলে ব্যর্থ মোদীকে খোঁচা মমতার

0
113
ছবি সৌজন্যে :ফেসবুক
এত হিন্দু হিন্দু কথা বললেও ভারত সরকার পাক অধিকৃত কাশ্মীর এখনও পর্যন্ত কেন দখল করতে পারল না? সেই প্রশ্ন তুলে মঞ্চ থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর মন্তব্য, কেন্দ্র সরকার তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় চলে। বিজেপিকে কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। একুশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের অস্মিতাকে হাতিয়ার করে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারছে না? পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর চালিয়েছে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানে হামলা দাবি তুলে পালটা আক্রমণ করে শাহবাজ শরিফের সেনা। উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাপ দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন।
কিন্তু ভারতের তরফে বারংবার বলা হয়েছে, ভারত-পাকিস্তান দু’দেশ নিজেরা কথা বলে সংঘর্ষবিরতি করেছে।