ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, শোকপ্রকাশ ইউনূস, হাসিনার

0
180
ছবি সৌজন্যে : এক্স
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ভেঙে পড়ায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শেষ সূত্রে খবর মৃতের সংখ্যা প্রায় ২৫ ছুঁইছুই। ওই ঘটনায় ১৫০ জনেরও বেশি শিক্ষক এবং পড়ুয়া গুরুতর আহত হয়েছেন।
এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মহম্মদ জাহেদ কামাল। বাংলাদেশের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, তাদের এফ-৭ বিমানটি ভেঙে পড়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হত ওই বিমানটি। তবে কীভাবে সেটি ভাঙল বা বিমানের পাইলট বেরিয়ে আসতে পেরেছেন কিনা, তা নিয়ে বিশদে কিছু জানায়নি বাংলাদেশের বায়ুসেনা।
ওই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। অন্যদিকে আওয়ামি লীগ নেত্রী শেখ হাসিনাও ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃত এবং আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সস্থতা কামনা করেছেন তিনি।