দিঘার জগন্নাথ মন্দিরের আদলে এবার দুর্গাঙ্গনের পরিকল্পনা। শহিদ দিবসে ধর্মতলার সভা থেকে সেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, জগন্নাথধামের মতো দুর্গাঙ্গন তৈরি করবেন, যাতে মানুষ সারা বছর সেখানে আসতে পারেন। তবে ঠিক কোথায় এই দুর্গাঙ্গন গড়ে উঠবে, সে বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা করেননি তৃণমূল নেত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More





