গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia স্ত্রীকে গুলি করে খুন, নাকাশিপাড়ায় গ্রেফতার স্বামী

    স্ত্রীকে গুলি করে খুন, নাকাশিপাড়ায় গ্রেফতার স্বামী

    0
    376
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্ত্রীকে মাথায় গুলি করে খুনের অভিযোগে নদিয়ার নাকাশিপাড়া থেকে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সোমবার রাতে মইলা বিবিকে গুলি করে খুন করে হায়দার শেখ।
    রক্তাক্ত অবস্থায় মইলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও স্ত্রীকে খুন করে পালানোর আগে ধরা পড়ে যায় হায়দার। জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে হায়দারের সঙ্গে বিয়ে হয় মইলার। কিন্তু বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত।
    প্রায়ই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেতেন প্রতিবেশীরা। কখনও কখনও প্রতিবেশীরা গিয়ে মধ্যস্থতা করতেন।