
বাংলাভাষী বিতর্কের মধ্যেই ফের হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে নদিয়ার ২৫-৩০ জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও মেলেনি রেহাই।
তেহট্ট, পলাশিপাড়া ও নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করছে পরিবার। জানা গিয়েছে তেহট্ট, নাকাশিপাড়া, পলাশিপাড়া থেকে বেশ কয়েকজন কাজের জন্য বেশ কয়েকবছর আগে হরিয়ানায় গিয়েছিলেন।
অভিযোগ দিন কয়েক আগে বাংলাদেশি তকমা দিয়ে তাদের আটক করা হয়। খবর বাড়িতে পৌঁছতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারগুলোর।








