দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হুগলির ২ পর্যটকের

0
339
ছবি সৌজন্যে : নিজস্ব
দিঘায় ঘুরতে গিয়ে সমুদ্রে নেমে তলিয়ে গেলেন হুগলির ২ যুবক। এদের একজনের বাড়ি হুগলির ধনেখালি অন্যজনের তারকেশ্বর।
জানা গিয়েছে তারকেশ্বর থেকে দিঘায় ঘুরতে গিয়েছিলেন স্বপন মালিক। বছর ২৫-র ওই যুবক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। সোমবার দুপুরে ওল্ড দিঘার সি হক লাগোয়া বিচ থেকে সমুদ্রে স্নানে নেমেছিলেন। কিন্তু উত্তাল সমুদ্রে তলিয়ে যায়। দিনভর খোঁজাখুজির পরেও হদিশ মেলেনি স্বপনের। এরপর মঙ্গলবার নিউ দিঘায় ভেসে ওঠে স্বপনের দেহ।
অন্যদিকে ধনিয়াখালির বশোগ্রামের বছর ২৭-র এক যুবকও নিউ দিঘার সমুদ্র স্নানে নেমে তলিয়ে যায়। এরপর নিউ দিঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের কাছে তাঁর দেহ ভেসে ওঠে।