গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিরোধীরা: রিজিজু

    বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বিরোধীরা: রিজিজু

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স
    সংসদ চত্বরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানোয় এবার বিরোধীদের কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
    লোকসভায় তিনি বলেছেন, বিরোধার প্ল্যাকার্ড এনে বিশঙ্খলা সৃষ্টির চেষ্ট করছে। সংসদের কার্যক্রম ব্যাহত করে দেশের করদাতাদের অর্থ নষ্ট করছে বিরোধীরা। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার দাবিতে বিরোধী সাংসদদের স্লোগান, সাউটিংয়ের সময়ই এই মন্তব্য করেছেন মন্ত্রী রিজিজু।
    ঘটনাচক্রে বিরোধীদের হইহট্টগোলের জেরে বুধবারও দুপুর ২ টো পর্যন্ত লোকসভার কাজকর্ম মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা।