
১৮ দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে পরিবেশের সঙ্গে মানিয়ে নতুন করে হাঁটতে শিখছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুল্কা।
সম্প্রতি তাঁর একটি ভিডিও সামনে এসেছে, যেখানে টলমল পায়েই সোজা যাওয়ার চেষ্টা করচেন, বারেবারে ব্যর্থ হচ্ছেন।তাই তাঁকে সামাল দিতে দু জন পাশে রয়েছেন। জানা যাচ্ছে, পুনর্বাসন প্রক্রিয়ায় শুভাংশুর রুটিনে ছিল হালকা কার্ডিও এক্সারসাইজ, ফিজিওথেরাপির মাধ্যমে পেশি শত্রু করা, হাই প্রোটিন ডায়েট, নিয়মিত ব্যায়াম।
উল্লেখ্য, ২৫ জুন মহাকাশে রওনা দিয়ে গত ১৫ জুলাই ভারতীয় সময় দুপুর ৩ টে ১৫ মিনিটে প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। পৃথিবীতে ফেরার পর থেকেই শরীরের ভারসাম্য ফিরে পেতে একটি নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছেন শুভাংশু।
