বাংলা দখল করতে চায় ওরা, ডিএমদের চিঠিতে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

0
199
ছবি সৌজন্যে : নিজস্ব
অসম, হরিয়ানা সরকারের তরফে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার এবং ডিএমদের কাছে চিঠি পাঠানো নিয়ে ফের ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে আক্রমণ করে সরাসরি বলেছেন ওরা কি বাংলা দখল করতে চাইছে।
জেলা বেছে বেছে সঙ্কটে ফেলার চেষ্টা করছে। তাঁর অভিযোগ ফালাকাটায় অসম সরকারের তরফে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে চিঠি পাঠানো হয়েছে। অহমিয়া ভাষায় ফালাকাটার বাসিন্দা ওই ব্যক্তিকে চিঠি দেওয়া হয়েছে। ১৫-২৫ জুলাই কোকরাঝাড়ের ট্রাইবুনাল থেকে দুটি চিঠি পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় নিয়ে সন্দেহপ্রকাশ করে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁর প্রশ্ন বাংলার ব্যাপারে অসম সরকার কি করে হস্তক্ষেপ করতে পারে। তাঁর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রাম থেকে চিঠি পাঠানো হয়েছে মালদা, দুই দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদের মত জেলাগুলোর এসপি, ডিএমদের কাছে। ৫২ জনের নামের তালিকা ভেরিফাই করতে বলা হয়েছে। আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন এখানে কি ভাষা সন্ত্রাস চলছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন এভাবে ভোটর লিস্ট থেকে নাম বাদ দিয়ে মহারাষ্ট্র দিল্লির মত ভোটে জেতা যাবে না।
ডবল ইঞ্জিন বিজেপি সরকারকে নিজের চরকায় তেল দিতে বলেছেন। প্রশ্ন তুলেছেন শিকলবন্দি করে আনলে গুজরাটের অস্মিতায় আঘাত হয় না।