
ছাব্বিশের ভোটের আগে এবার পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধানের লক্ষ্য রাজ্যের। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির ঘোষণা করেছেন।
গ্রামের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবেন। বুধ কেন্দ্রিক ক্যাম্প করে মানুষের সমস্যা শুনবেন। এরপর সেই সমস্যা বিচার করে সমাধানের চেষ্টা করবেন। এজন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্সও। অনলাইনেও সমস্যা জানানো যাবে। পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদের সঙ্গেই কাজ করবে রাজ্য সরকার।
২ অগাস্ট থেকে কাজ শুরু হবে। ওপর থেকে নীচ সবস্তরের মানুষের কথা শুনবেন সরকারি আধিকারিকরা।
