রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকরের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে এর আগে এনআরসি বিষয়ক কোনও মামলা দায়ের হয়েছে কিনা। এই মামলার শুনানি হতে পারে শুক্রবার। মামলাকারীদের অভিযোগ প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর জেরে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ।
গ্রাম থেকে শহর
News & Much More
