গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National পাটনা খুন : চুলের ছাঁট বদলান বাদশা! ধন্দে পুলিশও 

    পাটনা খুন : চুলের ছাঁট বদলান বাদশা! ধন্দে পুলিশও 

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের পাটনার পারস হাসপাতালের আইসিইউয়ে ঢুকে চিকিৎসাধীন গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের পরে তৌসিফ খান ওরফে বাদশা চুলের ছাঁট বদলে ফেলেছিল। পুলিশ সূত্রে খবর, চার সঙ্গীকে নিয়ে হাসপাতালে গুলিবর্ষণের পরে অনলাইনে নাপিত ডেকেছিলেন বাদশা।
    ভাড়াটে খুনি জানতেন, পুলিশের কাছে তাঁর ছবিছাবা আছে। তাই মুখের আদল বদলে ফেলতে নতুন চুলের ছাঁট করান তিনি। গুলিকাণ্ডের এক দিন পরে কলকাতার আনন্দপুর এলাকার একট গেস্ট হাউস থেকে যখন সঙ্গী-সহ বাদশাকে পাকড়াও করে বিহার পুলিশ। কিন্তু এটাই বাদশা তো? বার বার ধৃতের মুখ দেখে নিশ্চিত হতে হয়েছে পুলিশকে যে আসল খুনিকে ধরেছে তারা। বিহার পুলিশের একটি সূত্রে খবর, চন্দন খুনে ধৃত বাদশাকে যখন তারা ধরে, তাঁর চুল ছোট করে ছাঁটা ছিল। তাতে একেবারে অন্য রকম লাগছিল অভিযুক্তকে। গত সপ্তাহের বৃহস্পতিবার পাটনার হাসপাতালে গুলি চলে। চিকিৎসার জন্য প্যারোলে ছাড়া পাওয়া বিহারের কুখ্যাত গ্যাংস্টার চন্দন আইসিইউয়ে খুন হন।
    তদন্তে নেমে হাসপাতালের সিসিটিভি খুলে বসে পুলিশ। তাতে দেখা যায়, তৌসিফ এবং সঙ্গীরা হাতে বন্দুক নিয়ে আইসিইউয়ে ঢুকছেন।