ভর্তি দুর্নীতি : মুখোমুখি এসএফআই-টিএমসিপি, ধুন্ধুমার ঘাটাল কলেজ

0
291
ছবি সৌজন্যে : নিজস্ব

ভর্তির ফি নিয়ে দুর্নীতির অভিযোগে এসএফআইয়ের ঘাটাল কলেজ অভিযানে ধুন্ধুমার। স্লোগান, পাল্টা স্লোগানে মুখোমুখি এসএফআই, টিএমসিপি।

ঘাটাল কলেজ ঘেরাও করে এসএফআই স্লোগান, সাউটিং শুরু করতেই তেড়ে যায় টিএমসিপির সদস্যরা। কার্যত মারামারির পরিস্থিতি তৈরি হয়। একপক্ষ কলেজের গেটের বাইরে, অন্যপক্ষ গেটের ভিতর থেকে স্লোগান দিতে থাকে। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েকদিন আগে ঘাটাল কলেজে প্রিন্সিপালের ঘরে তালা বন্ধ করে ছাত্র বিক্ষোভ হয়।

এরইমধ্যে ঘাটাল কলেজের ফি বৃদ্ধি, নিয়মিত ক্লাস না হওয়া এবং ভর্তিতে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামে এসএফআই।