গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘পদত্যাগ করতে বাধ্য’, ধনখড়ের ইস্তফায় বিস্ফোরক কল্যাণ

    ‘পদত্যাগ করতে বাধ্য’, ধনখড়ের ইস্তফায় বিস্ফোরক কল্যাণ

    0
    149
    ছবি সৌজন্যে : এক্স
    জগদীপ ধনখড়কে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এই কাজ করেছেন। সংসদ চত্বরে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন, সদ্য প্রাক্তন উপ রাষ্ট্রপতিকে হুমকিও দেওয়া হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল, ওই দিন রাত ৯টার মধ্যে ইস্তফা না দিয়ে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালু করা হবে বলে। এটা একটা প্রেশার ট্যাকটিক্স। এভাবেই ওরা কাজ করে। এর আগে নির্বাচনের আগে হঠাৎ করে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন, সেই প্রসঙ্গও তুলে আনেন তৃণমূলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর চাপ দিয়ে এ ভাবেই পদত্যাগ করায় বলেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি।
    এর সঙ্গেই তাঁর ইঙ্গিত, রাজনাথ সিং নাকি কোণঠাসা, তাঁকে নাকি ভাইস প্রেসিডেন্ট পদে বসানো হবে। এমনটাও তো শোনা যাচ্ছে।