গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National উপরাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় শুরু নির্বাচন কমিশনের

    উপরাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড় শুরু নির্বাচন কমিশনের

    0
    141
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচমকাই পদত্যাগ করার পরেই দ্রুত নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে ভারতের নির্বাচন কমিশন। ২২ জুলাই জগদীপ ধনখড়ের পদত্যাগের সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক।
    সংবিধানের অনুচ্ছেদ ৬৮-২ অনুযায়ী, উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের উপর। সেই প্রক্রিয়াই এখন শুরু হল আনুষ্ঠানিকভাবে। নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদের অধীনে তারা উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব গ্রহণ করেছে। এই নির্বাচন পরিচালিত হবে ১৯৫২ সালের প্রেসিডেন্ট এবং ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন আইন এবং ১৯৭৪ সালের সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে। সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতির পদে অস্থায়ীভাবে কাউকে নিযুক্ত করার সুযোগ নেই।
    তবে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ায়, তাঁর অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান অথবা অন্য কোনও সদস্য সংসদীয় কাজ সাময়িকভাবে পরিচালনা করতে পারেন। বর্তমানে ডেপুটি চেয়ারম্যান পদে রয়েছেন জেডিইউ সাংসদ হরিবংশ সিং।