গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National এসআইআর নিয়ে সংসদ চত্ত্বরে বিক্ষোভ বিরোধীদের

    এসআইআর নিয়ে সংসদ চত্ত্বরে বিক্ষোভ বিরোধীদের

    0
    182
    ছবি সৌজন্যে : এক্স
    বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-এর বিরুদ্ধে কালো পোশাক পরে লোকসভায় এবার বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের সাংসদরাও এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
    সংসদের ভিতরেও বিরোধীদের হইহট্টগোলের জেরে উভয় কক্ষেরই অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করা হয়। দুপুর ১২ টায় আবার অধিবেশন শুরু হলেও বিরোধীদের হট্টগোলের মধ্যে আবার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।
    কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সংসদে এসআইআর নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ বিহারে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়া শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতিতেই হতে পারে।