
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-পাক সংঘর্ষ বিরতির দাবি নিয়ে আরও আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফরের দিনই রাহুল গান্ধী দাবি করেছেন, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সংঘর্ষ বিরতি নিয়ে কোনও বক্তব্য দিতে পারবেন না।
ওই সংঘর্ষ বিরতির কৃতিত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্টের দাবি খণ্ডাতে পারবেন না প্রধানমন্ত্রী, মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ।
ফের একবার পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর এবং ওই অভিযান পরবর্তী ভারত-পাক সংঘাত নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতেই হবে, তিনি পালাতে পারবেন না বলেও জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।







