গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ইপিএলের ট্রফি দৌড়ে আর্সেনাল : আর্তেতা

    ইপিএলের ট্রফি দৌড়ে আর্সেনাল : আর্তেতা

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স

    আসন্ন ইংলিশ প্রিমিয়ার লিগ ,ইপিএল সিজনে প্রতিযোগিতা হবে আরও কঠিন,এমনটাই মনে করেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। তবে কোচের বিশ্বাস এবার আর্সেনালসহ আরও কয়েকটি দল থাকবে ট্রফি লড়াইয়ে।

    টানা তিন সিজন লিগে রানার্সআপ হওয়া আর্সেনাল এবার দলবদলের বাজারে বেশ সক্রিয়।গোলরক্ষক কেপা আরিজাবালাগা, মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডি ও তরুণ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান নোয়াগোকে দলে টেনে স্কোয়াডে ভারসাম্য আনছেন স্প্যানিশ কোচ।সামনে আরও খেলোয়াড় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গত নয় সিজনে প্রিমিয়ার লিগের ট্রফি ভাগাভাগি করে নিয়েছে ম্যানচেস্টার সিটি ৬ বার, লিভারপুল ২ বার ও চেলসি ১ বার। এই দলগুলোও নতুন সিজনের আগে শক্তি বাড়াতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।সিঙ্গাপুরে প্রাক-সিজন সফরে প্রস্তুতিপর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আর্তেতা।তাকে প্রশ্ন করা হয়, এবার কি তাহলে আরসেনালের জন্য বড় অর্জনের সময় এসে গেছে? জবাবে তিনি বলেন, প্রতিটি সিজনে তাঁদের দেখতে হয় দল কতটা উন্নতি করছে।

    খেলোয়াড়দের অভিজ্ঞতা, পরিণত ভাবনা, তারুণ্য, জয়ের খিদে,সব মিলিয়ে এখন দলে এক ধরনের ভারসাম্য এসেছে।শুধু আর্সেনাল নয়, লিগে ট্রফি-র জন্য লড়াইয়ে এবার আরও ছয় থেকে আটটি দল রয়েছে বলেও মনে করেন তিনি। আর এই প্রতিদ্বন্দ্বিতার মাঝেই সাফল্য পেতে হলে নিয়ন্ত্রণযোগ্য বিষয়গুলোতে পূর্ণ মনোযোগ দেওয়ার তাগিদ দেন তিনি।