
তমান্নার বিচারের দাবিতে আন্দোলনকারী সিপিএম কর্মীদের বাড়িতে পাঁচিল টপকে ঢুকে মারধর ও গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ থানার মীরা ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় যায়। অভিযোগ আন্দোলনকারী সিপিএম কর্মীর বাড়িতে পাঁচিল টপকে ঢোকে পুলিশ। গ্রেফতার করা হয় ইদ মহম্মদ এবং সাদ্দাম শেখকে। বাধা দিতে গেলে মহিলাদের মারধর, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশের মারে এক নাবালিকা, ৪ মহিলা সহ ৯ জন জখম হন। তাদেরকে পলাশির মীরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ তমাল্লার বিচারের দাবিতে আন্দোলন করায় পুলিশ অত্যাচার চালাচ্ছে।
যদিও পুলিশের দাবি তমাল্লা খাতুন খুনের ঘটনার রাতে অভিযুক্ত আনোয়ার শেখের ভাগ্নিকে কোপানোর অভিযোগ রয়েছে ইদ এবং সাদ্দামের বিরুদ্ধে।








