গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata গুরুগ্রামে বাংলাভাষীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, পোস্ট পার্থপ্রতিমের

    গুরুগ্রামে বাংলাভাষীদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, পোস্ট পার্থপ্রতিমের

    0
    127
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার গুরুগ্রামে বাংলাভাষী কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে অমানবিক পুরুষ, মহিলা নির্বিশেষে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ভিডিও পোস্ট করে অভিযোগ করেছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়।

    তাঁর দাবি কোচবিহারের একজন পরিযায়ী শ্রমিক ভিডিও পাঠিয়েছেন। পার্থপ্রতিম রায় বলেছেন শুধুমাত্র সন্দেহের বশে পুরুষ, মহিলা নির্বিশেষে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ। শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চলছে। এটা কখনও মেনে নেওয়া হবে না। এর আগে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রাম থেকে চিঠি পাঠানো হয়েছে মালদা, দুই দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদের মত জেলাগুলোর এসপি, ডিএমদের কাছে। ৫২ জনের নামের তালিকা ভেরিফাই করতে বলা হয়েছে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন ওরা কি বাংলা দখল করতে চাইছে।

    পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন ভোটব্যাঙ্কের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের কারণেই এরাজ্যের বাসিন্দাদের অন্যরাজ্যে গিয়ে পরিযায়া শ্রমিকের কাজ করতে হচ্ছে। এরজন্যই ভোটার তালিকায় বিশেষ সংশোধন স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর জরুরি।