ইডির নজরে মিন্ত্রা, দায়ের ১৫৬৪ কোটির মামলা

0
231
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

বিদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে এবার ইডি-র নজরদারিতে ই-কমার্স প্ল্যাটফর্ম মিন্ত্রা। ১ হাজার ৫৬৪ কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড ও সম্পর্কিত সংস্থাগুলির বিরুদ্ধে।

ইডির বেঙ্গালুরু জোনাল অফিসের তরফে একটি বিবৃতি পেশ করে এই মামলার কথা জানানো হয়েছে। অভিযোগ, মিন্ত্রা মাল্টি-ব্র্যান্ড খুচরো বাণিজ্য তথা এমবি আরটি করে হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি তথা পাইকারি পদ্ধতিতে যেটি বিদেশি বিনিয়োগ আইনে অনুমোদিতই নয়। মামলায় অভিযুক্ত সংস্থার ডিরেক্টরদের নামও রয়েছে। ভারতের যে ই-কমার্স সংস্থাগুলিতে বিদেশি বিনিয়োগ হয়, সেদিকে সম্প্রতি কড়া নজর রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ২০০৭-০৮ সালে আশুতোষ লওয়ানিয়া এবং বিনীত সাক্সেনার সঙ্গে মুকেশ বনসল সংস্থাটিকে প্রতিষ্ঠা করেন।

এরপর গত দুই দশকে মিন্ত্রা ফ্যাশন শপিং প্ল্যাটফর্ম হিসেবে ক্রমেই খ্যাতির চুড়োয় পৌঁছেছে। এরই মধ্যে সেই সংস্থাকে ঘিরে বিতর্ক।