
মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, মহানায়ক উত্তমকুমার-এর মৃত্যু বার্ষিকীতে তাঁকে অন্তরের শ্রদ্ধা।
বাঙালির মনের মণিকোঠায় আজও উত্তমকুমার চিরন্তন ম্যাটিনি আইডল। তাই তাঁর মৃত্যুর পর ৪৫ বছর কেটে গেলেও, তাঁর প্রতি অনুরাগ বাঙালির কিন্তু এতটুকুও কমেনি। তিনি গর্বিত, সিনেমায় ও বাঙালি মননে উত্তমকুমারের অনন্য অবদানকে শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারই ২০১২ সাল থেকে বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীদের স্বীকৃতি জানানোর জন্য মহানায়ক সম্মান পুরস্কার চালু করেছে। তিনি রেলমন্ত্রী থাকার সময়ই টালিগঞ্জ মেট্রো রেলস্টেশনের নাম পাল্টে রাখা হয় মহানায়ক উত্তমকুমার।
তাঁর নামাঙ্কিত উত্তম মঞ্চ-কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। উত্তমকুমার বাঙালির স্বপ্নের মহানায়ক – চিরকালীন ভালোবাসা।








