গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Bankura বাজ পড়ে বাঁকুড়া-বর্ধমানে মৃত ৬

    বাজ পড়ে বাঁকুড়া-বর্ধমানে মৃত ৬

    0
    517
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রবল বৃষ্টির মধ্যে বাজ পড়ে বাঁকুড়া, বধমানে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন। বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও পাত্রসায়রে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

    আহত হয়েছেন ২ জন। জানা গিয়েছে বৃষ্টির মধ্যে মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন কোতুলপুরের খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা। আচমকাই বাজ পড়লে লুটিয়ে পড়ে ২ জন। মৃত্যু হয় জিয়াউল মোল্লার। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আসপিয়া। অন্যদিকে বাঁকুড়ার পাত্রসায়নে উদয়নপল্লিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে জীবন ঘোষ নামে এক যুবকের। ওন্দাতেও বাজ পড়ে নারায়ণ সাওয়ার নামে একজনের মৃত্যু হয়েছে। ইন্দাসের বাঙালচক এলাকাতেও মৃত্যু হয়েছে শেখ ইসমাইল নামে এক ব্যক্তির। আহত হয়েছেন এক মাহিলাও।

    মাঠে চাষ করার সময় বাজ পড়ে পূর্ব বর্ধমানের মাধবডিহিতে সনাতন পাত্র নামে বছর ৬০-র এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আউশগ্রামেও বছর ২৮-র সঞ্জয় হেমব্রম নামে এক যুবকের মৃত্যু হয়েছে মাঠে চাষের সময়।