গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata শ্রেষ্ঠ মহানায়ক গৌতম-গার্গী

    শ্রেষ্ঠ মহানায়ক গৌতম-গার্গী

    0
    168
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বাংলা সিনেমা, সঙ্গীতে অবদানের জন্য এবছর মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন চিত্র পরিচালক গৌতম ঘোষ। মহানায়ক সম্মান দেওয়া হয়েছে সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী এবং অভিনেত্রী গার্গী রায়চৌধুরিকে।

    এছাড়াও মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ড এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্যকে মহানায়ক সম্মানে সম্মানিত করা হয়েছে। উত্তম কুমারের প্রয়াণ দিবসে মহানায়ক সম্মান মঞ্চ থেকে শিল্পীদের সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্যরা। এছাড়াও মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরাও ছিলেন।

    ৪৫ বছর পরেও বাঙালির মননে উত্তমকুমার এখনও জীবিত। ২০১২ থেকে প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমা, সঙ্গীতে অসম্মান্য কাজের স্বীকৃতি হিসেবে মহানায়ক সম্মান দিয়ে থাকেন।