বার্সেলোনায় মার্কাস রাশফোর্ড

0
197
ছবি সৌজন্যে : এক্স

ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড অবশেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লিয়েনে বার্সায় যোগ দিয়েছেন তিনি। চুক্তি ২০২৫-২৬ সিজনের শেষ পর্যন্ত। স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলার স্বপ্ন এতটাই গভীর ছিল যে, বেতন কাটছাঁট করতেও দ্বিধা করেননি রাশফোর্ড।

ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে আসা ২৭ বছর বয়সী রাশফোর্ডকে লামিন ইয়ামাল, রাফিনহা ও রবার্ট লেভানদোস্কির পাশে আদর্শ এক সংযোজন হিসেবেই দেখছে কাতালান ক্লাবটি। চুক্তিতে রয়েছে ৩০ মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ।ম্যানচেস্টার ইউনাইটেড স্পষ্ট করে দিয়েছিল যে তারা লিয়েনে পাঠানোর সময় রাশফোর্ডের বেতনের কোনো অংশ বহন করবে না।

তাই এই চুক্তিকে বাস্তবে রূপ দিতে ৩০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। খবর,বার্সায় খেলাকালীন রাশফোর্ড বছরে পাবেন প্রায় ১২ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ১৩.৮ মিলিয়ন ইউরো। একইসঙ্গে,প্রথম সংবাদ সম্মেলনেই বার্সেলোনায় খেলার আগ্রহটা স্পষ্ট করেছেন রাশফোর্ড।