গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National নিম্নচাপের দাপট, ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

    নিম্নচাপের দাপট, ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

    0
    157
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার রাত থেকেই দাপট দেখাচ্ছে বৃষ্টি।
    শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় লাল সতর্কতা জারি হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নিম্নচাপের দাপটে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গজুড়ে। উপকূলবর্তী জেলাগুলোয় বেশি বৃষ্টির দাপট বেশি থাকবে। এর জেরে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপর পূর্ব বর্ধমান জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, হাওড়া সহ পশ্চিমের জেলাগুলোয়।
    এরইমধ্যে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়ালে মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে।