গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur মন্দারমণিতে শ্যুটিংয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে পরিচালককে অপহরণ

    মন্দারমণিতে শ্যুটিংয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে পরিচালককে অপহরণ

    0
    365
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ঠিক যেন ওয়েব সিরিজ। মন্দারমণির সি বিচে মিউজিক ভিডিওর শ্যুটিং চলাকালীন মাথায় পিস্তল ঠেকিয়ে পরিচালককে অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
    জানা গিয়েছে কলকাতা থেকে ১৭ জনের একটি টিম নিয়ে মন্দারমণিতে শ্যুটিং করতে গিয়েছিলেন শ্রীকান্ত ওরফে প্রিন্স নামে ওই পরিচালক। বৃহস্পতিবার সন্ধেয় মন্দারমণির লালকাঁকড়া বিচে শ্যুটিং চলছিল। অভিযোগ তখনই পরিচালক প্রিন্সের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় ৪ জন দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কার্যত টেনে হিঁচড়ে পরিচালককে গাড়িতে তোলা হয়েছে। দুষ্কৃতীদের ২ জনের হাতে পিস্তল ছিল। কে বা কারা এই ঘটনায় যুক্ত খতিয়ে দেখছে পুলিশ।
    যে গাড়িতে করে ওই পরিচালককে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারও খোঁজ চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। শ্যুটিং টিমের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।