গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Technology হোয়াটসঅ্যাপে ‘মেসেজ সামারি’

    হোয়াটসঅ্যাপে ‘মেসেজ সামারি’

    0
    131
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    হোয়াটসঅ্যাপে অ্যাড হচ্ছে নতুন ফিচার-এআই মেসেজ সামারি। এর কল্যাণে এআই প্রযুক্তির সহায়তায় অপঠিত ,অর্থাৎ আনরিড মেসেজগুলোর সামারি বা সারাংশ তৈরি করা যাবে। ফলে ব্যস্ততার মাঝেও  ইউজাররা একনজরে দেখে নিতে পারবেন তাদের কাছে আসা মেসেজের বিষয়বস্তু। অপঠিত মেসেজের এআই সামারি তৈরিতে,মেটা এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।

    উল্লেখ্য, মেটা এআই হচ্ছে মেটার নিজস্ব এআই প্রযুক্তি, যেটা চলতি বছরের এপ্রিলে রিলিজ করেছে মার্ক জুকেরবার্গের প্রতিষ্ঠান।তবে এর ফলে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘন বা মেসেজ এনক্রিপশন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলেই জানিয়েছে মেটা।মেসেজ সামারি তৈরির ফিচারটি ঐচ্ছিক বা অপশনাল, তাই হোয়াটসঅ্যাপ ইউজাররা চাইলে এটি ব্যবহার করতে পারেন, আবার না-ও করতে পারেন।

    এআই-সক্ষমতার মেসেজ সামারি সুবিধাটি প্রাথমিকভাবে আমেরিকায় ইংরেজি ভাষার জন্য চালু হতে যাচ্ছে। তবে চলতি বছরের শেষদিকে বিশ্বের আরও কিছু দেশে এবং আরও কয়েকটি ভাষায় এ ফিচারটি আসবে বলে জানানো হয়েছে।