গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda অধ্যাপক বাবার বিরুদ্ধে অভিযোগে আটকালো ছেলের রেজাল্ট

    অধ্যাপক বাবার বিরুদ্ধে অভিযোগে আটকালো ছেলের রেজাল্ট

    0
    235
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছেলের স্নাতকোত্তর পরীক্ষার সঙ্গে যুক্ত কমিটিতে থাকার অভিযোগ উঠেছে অধ্যাপক বাবার বিরুদ্ধে। আর তাতেই আটকে গিয়েছে ছেলের পরীক্ষার রেজাল্ট।
    মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শোরগোল পড়েছে। বাংলার অধ্যাপক অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরীক্ষা প্রভাবতি করার অভিযোগ উঠেছে। তাঁর ছেলে বিশ্ববিদ্যালয়ের এমএ-র ফাইনাল ইয়ারের ছাত্র। সন্তান বা নিকট আত্মীয় পরীক্ষার্থী হলে পরীক্ষাব্যবস্থায় যুক্ত থাকতে পারেন না অধ্যাপক বা অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সেই নিয়ম মানেননি বলে অভিযোগ। বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত অধ্যাপক ওয়েবকুপার বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদকও।
    ছেলের রেজাল্ট আটকানোয় কন্ট্রোলারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।