অশ্লীল কনটেন্টের জন্য ২৫টি ওটিটি প্ল্যাটফর্ম

0
147
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সিনেমা, ওয়েব সিরিজের নামে পর্ণোগ্রাফি, আপত্তিকর কনটেন্ট দেখানোর অভিযোগ উঠেছে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে। ওই সমস্ত কন্টেন্টের প্রচার রোষে ২৫ টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধের নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে উন্ন, এএলটিটি এবং দেশীফ্লিক্স-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি বিবৃতি জারি করে ওই নিষেধাজ্ঞা আরোপ করেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইন এবং তথ্য প্রযুক্তি বিধি, ২০২১ এর অধীনে অবৈধ তথা অপসারও বা অ্যাক্সেস নিষ্ক্রিয় করা হয়েছে।
এর আগে মে মাসে ওটিটি প্ল্যাটফর্ম উল্লুর-ওয়েব সিরিজে হাউজ অ্যারেস্টের একটি ক্লিপ ভাইরাল হয় এবং তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রাক্তন বিগ বস প্রতিযোগী আজাজ খানের সঞ্চালনা সমালোচনার মুখে পড়েছিল। জাতীয় মহিলা কমিশনও স্বতঃপ্রণোদিত হয়ে নোটিস জারি করেছিল এই নিয়ে। এই সবের মধ্যেই এবার উল্লু, অল্ট বালাজি সহ ২৫টি ওটিটি অ্যাপ নিষিদ্ধ হয়েছে ভারতে।