গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে: সিডিএস

    ‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে: সিডিএস

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    সীমান্তে এখনও অপারেশন সিঁদুর চলছে। এমনটাই জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। দিল্লির প্রতিরক্ষা সেমিনার মঞ্চ থেকে জেনারেল চৌহান স্পষ্ট জানিয়েছেন, ৩৬৫ দিন, দিবা-রাত্র প্রস্তুত থাকা উচিত সেনার।
    আর এই যুদ্ধ শুধুই অস্ত্রে নয়, জ্ঞানে সজ্জিত সৈনিকই আগামী দিনের লড়াইয়ের সাফল্যের চাবিকাঠি। তাঁর কথায় শাস্ত্র অর্থাৎ যুদ্ধের প্রক্রিয়া এবং শাস্ত্র বা জ্ঞান হল চাবিকাঠি। সিডিএস বলেছেন, ভারত সামরিক কৌশলের তৃতীয় বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
    তাঁর কথায়, নতুন যুগের যুদ্ধ যেখানে কাইনেটিক ও নন কাইনেটিক উপায় একসঙ্গে মিশে যাচ্ছে। তিন স্তরের যুদ্ধবিদ্যা-ট্যাকটিক্যাল, অপারেশনাল ও স্ট্র্যাটেজিক প্রতিটি স্তরে দক্ষ হওয়াই এখন সেনার কাছে অপরিহার্য চ্যালেঞ্জ।