
মহারাষ্ট্রের জ্বলগাঁও জেলায় ৩৯ কেজি মাদক কেটামিন বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজারমুল্য প্রায় ৬০ কোটি টাকা।
পুলিশ সুত্রে খবর, একটি গাড়ি দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র জাতীয় সড়কের পুলিশের নেতৃত্বে একটি দল কান্নড় ঘাটের পাদদেশে সন্দেহভাজন একটি গাড়িকে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩৯ কেজি কেটামিন উদ্ধার হয়। যা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।
গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে। আরও জানা যাচ্ছে, গাড়িটি দিল্লি থেকে ইন্দোর হয়ে ধুলে ও ছত্রপতি সান্তাজীবকার পেরিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল। পলিশ এখনও পুরো চক্রের হদিসে তদন্ত শুরু করেছে।







