গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur এরাজ্যে সোয়া ১ কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ হবে: শুভেন্দু

    এরাজ্যে সোয়া ১ কোটি অনুপ্রবেশকারীর নাম বাদ হবে: শুভেন্দু

    0
    374
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বিহারে ৫০ লাখ নাম বাদ গেলে এরাজ্যে সোয়া এক কোটি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিমতৌড়িতে কার্গিল বিজয় উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রাজ্যে ছেয়ে গিয়েছে।

    তিনি বলেছেন বাংলাদেশ থেকে অনেকে এসে বাস করছে। কেউ ভিসা করে এসেও ফিরে যায়নি। কেউ আবার কাঁটাতার পেরিয়ে ঢুকেছে। তবে তিনি বলেছেন ওই দেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসেছেন তাদের কারও কোনও অসুবিধে হবে না।

    এটা তাঁর গ্যারান্টি। শুক্রবারই বিহারে প্রথম পর্যায়ে এসআইআর শেষ হয়েছে। যেখানে অন্তত ৬৫ লাখের নাম বাদ যাবে এমনই সম্ভাবনা তৈরি হয়েছে।