গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home East Medinipur কিছু করিনি বাবা, নোট লিখে আত্মঘাতী শ্লীলতাহানিতে অভিযুক্ত ছাত্র

    কিছু করিনি বাবা, নোট লিখে আত্মঘাতী শ্লীলতাহানিতে অভিযুক্ত ছাত্র

    0
    409
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রাস্তায় হেনস্থা। পরদিন কাঁথিতে বাড়ি থেকে ক্লাস নাইনের ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় পাঁশকুড়ার চিপস কাণ্ডের ছায়া। বাবার উদ্দেশে সুইসাইড নোটে ওই ছাত্র লিখেছে সে ভুল করিনি, মেয়েটাকেও চেনে না।

    তাঁর জন্য পরিবারকে অপমানিত হতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে কাঁথির পিছাবনী এলাকায়। পরিবারের দাবি বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে বই আনতে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়েছিল ওই কিশোর। অভিযোগ সেই সময় স্থানীয় পিছাবনী বাজারে কিছু লোকজন তাকে আটকায়। মারধর করে। এমনকি পরিবারের সামনেই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরেই শুক্রবার সকালে ঘরের দোতলায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই কিশোরের।

    ছাত্রের বাবা জানিয়েছেন তাঁর ছেলে মেয়েকে চিনতই না। শুধু সন্দেহের বশে তাঁকে আটকে অপমান করা হয়েছে। অন্যদিকে কিশোরীর বাবা জানিয়েছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না। জানতে পেরে মেয়েকে নিয়ে চলে গিয়েছিলেন। কারা অপমান করেছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না।