গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ৬ মাসে মার্সিডিজ? নবীনদের সাবধানবাণী গাভাই-র  

    ৬ মাসে মার্সিডিজ? নবীনদের সাবধানবাণী গাভাই-র  

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    যদি কেউ অভিজ্ঞতা অর্জন ছাড়াই আদালতে সওয়াল-জবাব শুরু করে দেয়, ৬ মাসের মধ্যে মার্সিডিজ কিংবা বিএমডব্লুর মালিক হতে চায়, তাহলে তাদের মতলবটা কী তা টের পাওয়া যায়।
    ভবিষ্যৎ প্রজন্মের এবং আইনের চৌকাঠে দাঁড়ানো নবীন আইনজীবীদের আগে শিক্ষানবিশী করার পাঠ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই স্পষ্ট করে জানিয়েছেন, অবসরের পর তিনি কোনও সরকারি পদ গ্রহণ করবেন না।
    নয়াদিল্লির আইনপাট ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে শলা-পরামর্শ দেওয়ার কাজ করবেন। মহারাষ্ট্রের অমরাবতী জেলায় প্রধান বিচারপতি বি আর গাভাই-র পৈতৃক ভিটে রয়েছে দরারপুর গ্রামে। নিজের ও আশপাশের গ্রামের কয়েকশো মানুষ তাঁকে ফুল ছড়িয়ে স্বাগত জানান।