গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ ডিএসপি অফিসার

    অন্ধ্রপ্রদেশে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ ডিএসপি অফিসার

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    একটি মামলার তদন্তে হায়দরাবাদ যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশের গোয়েন্দা শাখার দুই ডিএসপির। নিহতদের নাম চক্রধর রাও ও শান্তা রাও। স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর ৪ টে ৪৫ মিনিট নাগাদ কাইথপুরম গ্রামের কাছে তাঁদের গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায়।
    এরপরই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই অফিসারের। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট না হলেও প্রত্যক্ষদর্শীদের মতে, লরিটি তার লেন ছেড়ে অন্যদিকে চলে এসেছিল।
    তারপরই পুলিশ অফিসারদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। পুলিশের ওই গাড়িতে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দুর্গা প্রসাদ ও গাড়িচলক নরসিংহ রাও। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।