পক্ষপাতদুষ্ট, গুজরাট থেকে কমিশনকে আক্রমণ রাহুলের

0
146
ছবি সৌজন্যে : এক্স
দেশের মধ্যে গুজরাটে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি পক্ষপাতদুষ্ট। তাই কংগ্রেস ওখানে পরাজিত হচ্ছে। গুজরাটের সভা থেকে বিস্ফোরক এই অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এরপরই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, গুজরাট বিজেপি ও আরএসএস-এর শক্তি ঘাঁটি। তাই সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। গুজরাটে আঘাত করতে পারলেই তবেই অন্য রাজ্যে বিজেপি দুর্বল হয়ে পড়বে।
ক্রিকেটীয় ভাষায় রাহুল বলেছেন, একজন ব্যাটার বারবার যদি আউট হতে থাকেন, তা হলে প্রশ্ন উঠতেই পারে কেন এমন হচ্ছে। আসলে পক্ষপাতদষ্ঠ আম্পায়ার থাকলেই এমনটা হওয়া সম্ভব। গুজরাটেও তাই হচ্ছে।