গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National রেনিটিডিনে ক্যানসারের ঝুঁকি! সব রাজ্যেকে কেন্দ্রের সতর্কতা

    রেনিটিডিনে ক্যানসারের ঝুঁকি! সব রাজ্যেকে কেন্দ্রের সতর্কতা

    0
    104
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    অম্বলের রেনিটিডিনে এমন যৌগ আছে যার ফলে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকতে পারে। একটি পরীক্ষায় ওই তথ্য উঠে আসার পরই সব রাজ্যগুলির জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
    ওষুধটির সক্রিয় উপাদান ও ফর্মুলেশনে রাসায়নিকের মাত্রা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওষুধটির মেয়াদও কমানোর সপারিশ করা হয়েছে।
    ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ডা. রাজীব সিং রঘুবংশী ওই নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ২৮ এপ্রলি ডিটিএবি-এর ৯২ তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।