
কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও উন্নয়নমূলক কাজ কীভাবে চালিয়ে যেতে হবে সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক থেকে সেই রূপরেখা ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্র টাকা আদকে রেখেছে। এই অবস্থাতেও এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে। রাজ্যের টাকাতেই সব কাজ হবে। এলাকার কাজের জন্য জেলা পরিষদ থেকে ৫ শতাংশ, পঞ্চায়েত সমিতি থেকে ৫ শতাংশ, স্থানীয় এমএলএরা ১০ লক্ষ টাকা দেবেন। এই সব টাকা নিয়ে জমা পড়বে ডিএমদের কাছে। বাকি টাকা দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে রাজ্যের সমস্ত নাগিরিক পরিষেবা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, কর্মশ্রী প্রকল্পে ওঁদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। ওঁদের জব কার্ড দিয়ে দেওয়া হবে।
