
হরিয়ানার সোনিপথে রবিবার গভীর রাতে গুলি করে খুন করা হয়েছে কৃষ্ণ নামের এক সিআরপিএফ জওয়ানকে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একমাসের ছুটি নিয়ে সম্প্রতি নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন কৃষ্ণ।
রবিবার রাত প্রায় ১টার দিকে গ্রামেরই কয়েকজন যুবক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, কানওয়ার উপলক্ষ্যে সম্প্রতি গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা হয়েছিল।
সেই বচসার জেরে ওই খুন হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকেই পলাতক গ্রামের দুই যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, ওই দুই যুবকই কৃষ্ণকে খনের ঘটনায় জড়িত। দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
