গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National লুধিয়ানায় খালে পুণ্যার্থীদের গাড়ি, মৃত ৬, নিখোঁজ ৫

    লুধিয়ানায় খালে পুণ্যার্থীদের গাড়ি, মৃত ৬, নিখোঁজ ৫

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    পাঞ্জাবের লুধিয়ানায় পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যান খালে পড়ে গিয়ে দুই শিশু সহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও পাঁচজন। জাগেরা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সিরহিন্দ খালে পড়ে যায় একটি পিক আপ ভ্যান।
    একটি মালবাহী গাড়িকে ওভারটেক করতে গিয়েই ঘটে বিপত্তি। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারীদের একটি দল।
    তাঁরা ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেছেন। পাঞ্জাবের মানকওয়াল গ্রামের ২৫ জন বাসিন্দা হিমাচলপ্রদেশের নয়না দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে।