
নগদকাণ্ডে নাম জড়ানো বিচারপতি যশবন্ত বর্মার দায়ের করা মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, এভাবে মামলা দায়ের করা উচিত হয়নি। সুপ্রিম কোর্ট গঠিত অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন বিচারপতি বর্মা।
ওই মামলা থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই। তারপর মামলাটি যায় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জজ মাসিহর বেঞ্চে।
দুই বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন, কেন তদন্ত রিপোর্টটি মামলার নথিতে নেই? জবাবে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, ওই নথি চাইলে যে কেউ দেখতে পারেন। পাল্টা বিচারপতি দত্ত বলেছেন, তবুও মামলার নথির সঙ্গে সেটি থাকা জরুরি ছিল।
