গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home East Medinipur পাঁশকুড়ায় আবাসিক স্কুলে আদিবাসী ছাত্রীর রহস্য়মৃত্যু!

    পাঁশকুড়ায় আবাসিক স্কুলে আদিবাসী ছাত্রীর রহস্য়মৃত্যু!

    0
    603
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাঁশকুড়ায় আবাসিক স্কুলের হস্টেলের শৌচাগারে আদিবাসী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী বেসকারি আবাসিক স্কুলের হস্টেলে থাকত, খবর সূত্রের।
    জানা গিয়েছে, ওই ছাত্রী নবম শ্রেণি থেকে পাঁশকুড়ার এই স্কুলে পড়াশোনা করছিল। চলতি বছরে মাধ্যমিক পাশ করে ওই স্কুলেই একাদশ শ্রেণিতে ভর্তি হয়। স্কুলের হস্টেলে থাকত। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় মৃত ছাত্রীর পরিবারের লোকজন।
    পাঁশকুড়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠনো হয়েছে। হস্টেলের সিনিয়র ও সহপাঠীরা অত্যাচার করত, অভিযোগ পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ।