গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Birbhum বক্রেশ্বরে জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী

    বক্রেশ্বরে জলাধারের মধ্যে তাপবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনে মুখ্যমন্ত্রী

    0
    351
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যে প্রথম জলাধারভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে বক্রেশ্বর জলাধারের মধ্যে স্থাপিত এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্প রাজ্যে প্রথম। জলাধারের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ খরচ কমাবে, পরিবেশবান্ধবও বটে।
    তিনি আরও জানিয়েছেন, এই প্রকল্প সফল হলে রাজ্যের অন্যান্য জলাধারেও এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। প্রশাসনিক কর্তাদের তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ হাজারেরও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মোট ব্যয় প্রায় ১ হাজার ১৪২ কোটি টাকা। বীরভূমের জয়দেব-কেন্দুলি ও বর্ধমানের মুচিপাড়া-শিবপুরের মধ্যে বহু প্রতীক্ষিত অজয় নদীর ওপর সেতু, মালদহে পাঁচটি নতুন সেতু, সিউড়ি জেলা হাসপাতালে হাইব্রিড সিসিইউ, বসিরহাটে ডায়ালিসিস ইউনিট, ডায়মন্ড হারবারে লালপোল সেতু-সহ একাধিক প্রকল্পের সূচনা হয়। অজয় নদীর ওপর নির্মিত সেতুর নামকরণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, নদীর নামে সেতুর নাম হলেও জয়দেব নামে সেতুর নাম হলে স্থানীয় মানুষের আবেগ জড়াবে।
    এদিন পানীয় জলের জলস্বপ্ন প্রকল্প নিয়েও কেন্দ্রের উদ্দেশে কড়া ভাষায় সরব হন মুখ্যমন্ত্রী। বলেছেন, ৯০ শতাংশ টাকা রাজ্য দেয়, জমি দেয় রাজ্য, অথচ কেন্দ্র তাদের ৪০ শতাংশ দেওয়ার প্রতিশ্রুতিও রাখে না।