গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home North 24Pgs বারাসতের কদম্বগাছিতে হদিশ ভুয়ো ভোটারের!

    বারাসতের কদম্বগাছিতে হদিশ ভুয়ো ভোটারের!

    0
    140
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে যখন সরব রয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার সেই আবহে ফের বারাসত ১ নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত হেমন্ত বসু নগরে খোঁজ মিলেছে এক ভুয়ো ভোটারের। একইসঙ্গে বাংলাদেশ এবং ভারতীয় ভোটার লিস্টে নাম পাওয়া গিয়েছে সুব্রত মণ্ডলের।
    হেমন্ত বসু নগরে মাঠপাড়া এলাকার বাসিন্দা এই সুব্রত। ২০০০ সালে ওপার বাংলা থেকে এপার বাংলায় চোড়া পথে এসেছেন এমনটাই দাবি তাঁর। এদেশে এসে প্রথমে মামাবাড়ি এবং পরবর্তীতে ভাড়ায় থাকতেন তিনি ও তার পরিবার। পরবর্তীতে পড়াশোনার সুবাদে এদেশে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ডের মতন সমস্ত নথিপত্র তৈরি করেন। ২০১১ সালে কদম্বগাছি হেমন্ত বস নগর এলাকায় বাড়ি করে বসবাস করা শুরু করেন তারা। তবে এদেশের পরিচয় পত্রগুলিতে প্রথম থেকেই একাধিক আড়ালের পথ বেছে নিয়েছিলেন তিনি। যদিও সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদে সমস্তটাই বলতে হোঁচট খেয়েছেন বারংবার। ভারতীয় ভোটার কার্ডের ২০১৪ সালের ভোটার লিস্টে প্রথমে তার বাবার পরিচয় এর নাম আসে ফনি মণ্ডল।
    তবে পরবর্তীতে আদালতের মাধ্যমে এফিডেভিট করে ২০২৫ এর ভোটার লিস্ট তালিকায় বাবার নাম ঠিক করে রাখেন সুভাষ মণ্ডল। গোটা ঘটনা ঘিরে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী মণ্ডল বলেছেন, যদি সত্যিই দুই দেশের নাগরিক হয়ে থাকেন তবে করা ব্যবস্থা নেয়া হবে পঞ্চায়েতের পক্ষ থেকে।