কমিশন বিপথে গেলেই হস্তক্ষেপ, মন্তব্য শীর্ষ আদালতের

0
97
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
নির্বাচন কমিশন আইন মেনে কাজ না করে বিপথে গেলেই হস্তক্ষেপ করবে আদালত। বিহারে ভোটার তালিকায় এসআইআর সংক্রান্ত মামলায় মঙ্গলবার একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, আগামী ১২ এবং ১৩ অগাস্ট এই বিষয়ে শুনানি হবে। তার আগে ৮ অগাস্টের মধ্যে মামলাকারীদের নিজেদের বক্তব্য লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। মামলাকারী পক্ষেই আইনজীবীদের অভিযোগ বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে।
কমিশন বলছে, হয়ত তাঁরা মৃত বা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। এরপরেই আইনজীবীদের উদ্দেশ্যে আদালতের প্রশ্ন-মৃত বলে যাদের দেখানো হচ্ছে, অথচ তাঁরা জীবিত এমন ১৫ জনকে নিয়ে আসা হোক। তারপর সুপ্রিম কোর্ট বাকি বিষয়টা দেখবে।